দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে গাঁজা-হেরোইনসহ ৬ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলে মেহেরপুর সদরের তেরঘরিয়া গ্রামের বদর শেখের ছেলে মিঠু শেখ (৫৫), গাংনীর ছাতিয়ান পাঁকাপাড়ার আনারুল ইসলামের ছেলে বাশারুল ইসলাম (২৬), আব্দুল বারির ছেলে শামীম (২২), করমদি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে খোকন (২৩), কাজিপুর খন্দকার পাড়ার আনিছুর রহমানের স্ত্রী দিপালী (৪০) ও বামন্দী ক্যাম্প পাড়ার বোরহান উদ্দীনের ছেলে জয় আহম্মেদ (১৯)।
র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার মনিরুজ্জামান জানান, তেরঘরিয়া আশ্রয়ণ প্রকল্পের পাশে গাঁজা বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৭০০ গ্রাম গাঁজাসহ মিঠু শেখকে গ্রেপ্তার করে মামলাসহ সদর থানায় হস্তান্তর করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, করমদি ও কাজিপুর বর্ডার এলাকায় মাদক পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের পৃথক দুটি টিম অভিযান চালায়। করমদি মাঠ সংলগ্ন এলাকা থেকে এসআই সহিবুর ও সঙ্গীয় ফোর্স বাশারুল ইসলাম, শামীম ও খোকনকে তিন গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া কাজিপুর বর্ডার এলাকা থেকে এসআই আশিকুর ও সঙ্গীয় ফোর্স দিপালী ও জয় আহম্মেদকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন।
জেবি