দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগরে একাদশ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গোলাম কিবরিয়া নামের এক যুবক গ্রেপ্তার করা হয়েছেন।
গত বুধবার রাতে র্যাব–৬–এর সদস্যরা যশোরের ঝিকরগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পরের দিন শ্যামনগর থানায় হস্তান্তর করে।
গোলাম কিবরিয়া আলোচিত গোলাম কিবরিয়া উপজেলার বুড়িগোয়ালীনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী ও দপ্তরি হিসেবে কর্মরত। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের ভামিয়া গ্রামের আব্দুল হকের ছেলে।
উপজেলার একটি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভুক্তভোগীর মা গত ১৪ আগস্ট শ্যামনগর থানায় মামলা করেন।
ভুক্তভোগীর মা জানান বুড়িগোয়ালীনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার সময় থেকে একই বিদ্যালয়ের পিয়ন কিবরিয়া তার মেয়েকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পরিচালনা পর্ষদের সদস্যদের জানিয়েছিলেন। সম্প্রতি লোকজন পাঠিয়ে কিবরিয়া তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তিন সহযোগীকে নিয়ে গত ৫ জুলাই উপজেলার হায়বাদপুর এলাকা থেকে মেয়েকে অপহরণ করেন। আট দিন আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন কিবরিয়া ও তার লোকজন। পরে পুলিশ মেয়েকে উদ্ধার করলে স্থানীয়দের পরামর্শে তিনি বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন।
তিনি আরও জানান, সম্প্রতি কিবরিয়া আবারও বিয়ের প্রস্তাব পাঠিয়ে প্রত্যাখ্যাত হয়ে মেয়েকে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছেড়ে দিয়েছেন। এ ঘটনায় গত গত ১৪ আগস্ট কিবরিয়া ও তার বন্ধু আব্দুল্লাহ, শাহজাহান রনি ও সোনিয়ার বিরুদ্ধে তিনি মামলা করেছেন।
এ ব্যাপারে শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘র্যাবের হাতে গ্রেপ্তার কিবরিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারসহ মূল অভিযুক্ত কিবরিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাওয়া হবে।’
জেবি