দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের গৌরনদীতে টিকটক করতে বাধা দেওয়ায় মায়ের ওপর অভিমান করে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (৮ নভেম্বর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে।
জান্নাত ওই গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের মেয়ে। সে সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার এসআই মো. আলাউদ্দিন জানান, পড়ালেখা বাদ দিয়ে টিকটক করায় শনিবার (৭ নভেম্বর) বিকেলে জান্নাতকে বকাঝকা করেন তার মা। এতে অভিমান করে সবার অজান্তে রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় সে।
স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আলাউদ্দিন আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
যে আই