দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের বেনাপোলে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী খুন হয়েছে। শনিবার দিবাগত (২৭ আগস্ট) গভীর রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রেশমা খাতুন বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের ভ্যানচালক আব্দুস সালামের স্ত্রী। এই দম্পতির দুই ছেলে মেয়ে রয়েছে।
জানা যায়, নিহত রেশমা সালামের দ্বিতীয় স্ত্রী। এই সংসারে রেশমার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। প্রতিদিনের মতো রেশমা তার সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিল। গভীর রাতে সালাম বাড়ি এসে তার ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, আবদুস সালাম তার স্ত্রীকে প্রায় প্রায় মারধর করতো। শনিবার গভীর রাতে নিঃশব্দে তার ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পলাতক স্বামী সালামকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান। জেবি