দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের সক্ষমতা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আয় বাড়ানোর লক্ষ্যেও কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘আমরা একটি ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব গ্রহণ করেছি। এরপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কষ্টগুলো লাঘব করতে বিভিন্ন স্তরে দিনরাত কাজ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিচ্ছি, যাতে মানুষের সক্ষমতা তৈরি হয়। এই সরকার উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের আয় বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে।’
স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সমাজের তরুণেরা শিশুকাল থেকেই স্কাউটিং শিখে শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠলে তাদের জীবন স্বাভাবিকভাবে বিকশিত হবে। একই সঙ্গে তারা সমাজের নানা অনিয়ম ও বৈষম্য থেকে নিজেদের রক্ষা করতে পারবে।’
তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে স্কাউটিংয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক রফিকুল হক, রাষ্ট্রপতির একান্ত সচিব আব্দুল আউয়ালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
/অ