দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আকলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হাত-পা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুজন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় সুজন মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।
সুজন মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের সোনাচং গ্রামের আহম্মদ আলীর ছেলে।
শনিবার (২৬ আগস্ট) রাতে উপজেলার সোনাচং গ্রামে এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আকলিমার স্বামীকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাচং গ্রামের রাস্তায় আকলিমা বেগমকে দা দিয়ে কুপিয়ে হাত-পা কেটে বিচ্ছিন্ন করে সুজন। গুরুতর আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আকলিমার মেয়ে তানজিনা আক্তার জানান, তার বাবা মাদকাসক্ত। প্রায়ই নেশা করে বাড়ি ফিরে মাকে নির্যাতন করতেন। তিনি বলেন, বাবা আমাদের ভরণপোষণ দিতেন না। মা-ই আমাদের একমাত্র ভরসা ছিলেন।
জেবি