দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় শিল্পকারখানার শ্রমিকদের আন্দোলনে উস্কানি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ৩৮৫ জনকে আটক করা হয়েছে। এ সময় শ্রমিকদের আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশ অংশ নেয়।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে শিল্পকারখানার শ্রমিকদের আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালানো হয়।
অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩৮৫ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, কিশোরদের অপরাধ থেকে দূরে রেখে পড়ার টেবিলে ফিরিয়ে আনা এবং নিরাপদ নগরী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
যে আই