দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বানে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ফিরোজ খান।
এতে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব আকবর হোসেন, শেখ আলমগীর হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফনে বাধা দেওয়া অত্যন্ত ঘৃণ্য ও দণ্ডনীয় অপরাধ। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দুই শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।
যে আই