দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ছয় পিছ স্বর্ণসহ ফারুক হোসেন নামের এক চোরাচালানিকে গ্রেপ্তার করেছে বিজিবি। শনিবার (২৬ আগস্ট) দুপুরে কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে বিজিবি এই অভিযান চালায়।
গ্রেপ্তার চোরাচালানি কলারোয়ার কেড়াগাছি এলাকার মৃত কিতাব উদ্দিনের ছেলে। সন্ধ্যায় বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এই তথ্য জানান।
বিজিবি অধিনায়ক আশরাফুল জানান, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাঁচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙা সীমান্তে অবস্থান নেন বিজিবি সদস্যরা। এসময় মেইন পিলার ১৩/৩-এস ৫ আর/বি থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফারুক হোসেন (৪২) নামের এক ভ্যানচালককে চ্যালেঞ্জ করে তার ভ্যানে তল্লাশি চালিয়ে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম। এর বাজারমূল্য আনুমানিক ৫৮ লাখ ৭৩ হাজার ৭৪৩ টাকা। আটক আসামিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
এইউ