দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুক্তিপণের ৪০ হাজার টাকা দেওয়ার পরও ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন কলেজছাত্র রিদয়ন আনসারী। তাকে জীবিত উদ্ধারের দাবিতে মানিকগঞ্জের ঘিওরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, স্বজন ও এলাকাবাসী।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে বানিয়াজুরী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এবং ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় রিদয়নকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর নিখোঁজ হন রিদয়ন। পরদিন অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তাঁকে অপহরণের কথা জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। পরে বিকাশ ও নগদের মাধ্যমে কয়েক দফায় ৪০ হাজার টাকা পাঠায় পরিবার। কিন্তু টাকা পাওয়ার পরও রিদয়নকে ফিরিয়ে দেয়নি অপহরণকারীরা।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং এসআরবি-৩-এর কাছে লিখিত অভিযোগ করেছেন স্বজনরা।
রিদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী বলেন, টাকা দেওয়ার পরও ভাইকে ফিরে না পাওয়ায় পুরো পরিবার ভেঙে পড়েছে। তাঁরা শুধু ভাইকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চান।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, রিদয়নকে উদ্ধার এবং অপহরণে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্বজন ও এলাকাবাসীর দাবি, আর কালক্ষেপণ না করে দ্রুত রিদয়নকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।
যে আই