দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও মরদেহ দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন মাদারীপুরের মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ।
সোমবার (২ নভেম্বর) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক হাবিবুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাহাঙ্গীর হোসেন, মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, সম্প্রতি পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও মরদেহ দাফনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বাধা সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে।
মানববন্ধনে মাদারীপুর জেলার মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
যে আই