দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের ধুতরাবাড়ি এলাকায় বিআইডব্লিউটিএর টোলঘরের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হেলাল উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার সাইরাখালী গ্রামের মো. সৈয়দ বাদশার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০টি নীল রঙের পলিপ্যাকে রাখা ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
যে আই