দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাত মাসের শিশুসন্তানের মৃত্যুর খবর শুনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে দুবাইয়ে মারা গেছেন তার প্রবাসী বাবা। একই দিনে মারা গেছেন পরিবারের আরও এক স্বজন। এক দিনে পরিবারের তিন সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার একটি গ্রামে।
গত শনিবার (৩১ অক্টোবর) উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামে এ ঘটনা ঘটে। একের পর এক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আশা গ্রামের আরিয়ান (৩৫) জীবিকার তাগিদে দুবাইয়ে থাকতেন। তার সাত মাস বয়সী ছেলে আদর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিল। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
ছেলের মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েন আরিয়ান। ওই দিন বিকেলে দুবাইয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনেরা।
এদিকে একই দিনে মারা যান শিশু আদরের মায়ের দাদি। এক দিনে পরিবারের তিন সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন স্বজনেরা। তাঁদের আহাজারিতে চোখের পানি ধরে রাখতে পারছেন না প্রতিবেশীরাও।
প্রতিবেশী মো. কবির মাঝি বলেন, সাজানো একটি পরিবার এক দিনের ব্যবধানে এলোমেলো হয়ে গেল। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।
নিহত শিশুর নানা মো. জসিম হাজারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘নিহত শিশুটি আমার নাতি, আর আরিয়ান আমার জামাতা। একই দিনে মারা গেছেন আমার শাশুড়িও। এক দিনে তিনটি শোক আমাকে স্তব্ধ করে দিয়েছে।
যে আই