দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল পৌর এলাকায় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে এক প্রকৌশলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল বাড়ি থেকে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
রোববার (১ নভেম্বর) ভোররাতে নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রকৌশলী মানিক কুমার বিশ্বাস মৃত সুধীর কুমার বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মুখোশধারী ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের জিম্মি করে তাদের হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে বাড়ি থেকে ৪০ ভরি স্বর্ণালংকার ও প্রায় এক লাখ টাকা নগদসহ কোটি টাকার মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতেরা।
পরিবারের সদস্যরা গত পূজার ছুটিতে বাড়িতে এসেছিলেন। ঘটনার খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
/অ