দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের উদ্যোগে ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে ভোলা সদর উপজেলার রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।
ক্যাম্পে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। অভিজ্ঞ নারী ও পুরুষ চিকিৎসকেরা এ সেবা প্রদান করেন।
আয়োজকেরা জানান, গত ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে পর্যায়ক্রমে পরিচালিত হয়েছে। এ পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
এমএস/