দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মোট ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েও সবাই অকৃতকার্য হয়েছে। ফল প্রকাশের পর বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
শূন্য পাসের তালিকায় রয়েছে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, ফজু মিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিজ সিটি কলেজ এবং বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আলোকিত কলেজ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ফজু মিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আলোকিত কলেজ থেকে তিনজন, ক্যামব্রিজ সিটি কলেজ থেকে একজন এবং লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন পরীক্ষায় অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
অন্যদিকে, এ বছর লক্ষ্মীপুর জেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছে ৩ হাজার ৬২৪ জন। জেলায় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন শিক্ষার্থী।
জেলার সামগ্রিক ফলাফলের বিপরীতে পাঁচটি প্রতিষ্ঠানের শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়টি শিক্ষার মান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ফলাফল পর্যালোচনার প্রয়োজনীয়তা সামনে এনেছে।
এমএস/