দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দলীয় শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. আব্দুল কুদ্দুসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকালে দলীয় কার্যালয়ে জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়। এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু ও সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসির সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
একই সাথে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগ বরাবর পত্র পাঠানো হয়েছে।
এ বিষয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি জানান, জামায়াত নেতা ও যুদ্ধাপরাধে অভিযুক্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক জানিয়ে কবিতা লিখে ফেসবুকে পোস্ট দেন ডা. আব্দুল কুদ্দুস। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দলের নীতি ও আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে কবিতা লিখে ফেসবুকে পোষ্ট করেন এই নেতা।
জেবি