দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আরবিয়া (৮) ও রাবিয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে। তারা সম্পর্কে আপন দুই বোন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ জানান, সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজে বাড়ি থেকে বের হন। এ সময় তাঁর সঙ্গে ছিল দুই মেয়ে।
পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ময়মনসিংহগামী নীল-হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
যে আই