• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

তাহসিফের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে আশঙ্কার কথা বলতেন

দেশ টিভি ডেস্ক
  ২৯ অক্টোবর ২০২৬, ১৪:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর কারণ জানেন না তাঁর বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। ছেলের মৃত্যুর পেছনে কারা জড়িত, সে বিষয়েও কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি। তবে তাহসিফ মাঝেমধ্যে আশঙ্কার মধ্যে থাকার কথা বলতেন বলে জানান তাঁর বাবা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর উত্তরায় নিজেদের বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন এনায়েতুল করিম হেলাল। তিনি জানান, তাহসিফ কোনো হুমকি বা ধমকির কথা পরিবারকে বলেননি। তবে মাঝেমধ্যে নিজেকে আশঙ্কার মধ্যে থাকার কথা জানাতেন। কী নিয়ে তাঁর এই আশঙ্কা ছিল, তা পরিবারকে জানাননি।

তাহসিফের বাবা বলেন, শৃঙ্খলাজনিত কারণে বিমানবাহিনীর চাকরি থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছিল বলে পরিবারকে জানানো হয়। পরে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), নেত্র নিউজ এবং সর্বশেষ ভার্গো টোব্যাকোতে কাজ করেন। তাঁর ভাষ্য, তাহসিফ অত্যন্ত ভদ্র ও সামাজিক ছিলেন। জ্যেষ্ঠ ও কনিষ্ঠ সবার সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল।

ছেলের নিখোঁজ হওয়ার ঘটনার বর্ণনা দিয়ে এনায়েতুল করিম বলেন, ২৭ অক্টোবর সন্ধ্যার আগে সারাদিন তাহসিফ তাঁর মায়ের সঙ্গে ছিলেন। কেনাকাটাও করেছিলেন। বাবার জন্যও কিছু কেনাকাটা করেন তিনি। সন্ধ্যার পর তাহসিফের এক জুনিয়র বন্ধু বাসার নিচে এসে তাঁকে ডাকেন। তখন মাকে ‘দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি’ বলে নিচে যান তাহসিফ। এরপর আর বাসায় ফেরেননি।

তাহসিফের মা একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাননি বলে জানান তাঁর বাবা। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ মেসেজে ‘মমি আসছি’ লিখেছিলেন। এরপর থেকে তাঁর অবস্থান শনাক্ত করতে পারেনি পরিবার।

ছেলের খোঁজে থানায় যাওয়ার কথাও জানান এনায়েতুল করিম। তিনি বলেন, বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তুরাগ থানায় গেলে পুলিশ তাঁকে আশ্বস্ত করে জানায়, এ ধরনের কোনো খারাপ খবর নেই। পরে বিকেল সোয়া ৫টার দিকে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বললে তিনি তাহসিফের পরিচয় নিশ্চিত করে নদ থেকে মরদেহ উদ্ধারের খবর জানান। যে এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে তাঁর ছেলে কখনো যেতেন না বলেও জানান তিনি।

এর আগে বুধবার বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭২ বাংলাদেশি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়ে অনুসন্ধানের মধ্যে তিন উপসচিব ওএসডি

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নৌ-পুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাহসিফের মৃত্যুর ঘটনায় কারা জড়িত, তা এখনো জানেন না বলে জানিয়েছেন তাঁর বাবা।

এমএম/

  • কে এম তাহসিফ সাউরি
  • বাবা কে এম এনায়েতুল করিম হেলাল
এ সম্পর্কিত আরও খবর
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X