দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের সৎকারে অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি কাজল চন্দ্র মহন্ত। তিনি ফুলবাড়ীর আলোচিত চিকিৎসক ডা. সাধন চৌধুরীর স্ত্রী হত্যা মামলার আসামি।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পুলিশের পাহারায় ফুলবাড়ী মহাশ্মশানে উপস্থিত হয়ে মায়ের সৎকারে অংশ নেন কাজল।
কাজল চন্দ্র মহন্ত ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়ী গ্রামের মৃত কার্তিক চন্দ্র মহন্ত ও রিনা রানী মহন্তের একমাত্র ছেলে। বুধবার সকালে অসুস্থতাজনিত কারণে তার মা রিনা রানী মহন্ত মারা যান। মায়ের সৎকারে অংশ নিতে আইনি প্রক্রিয়া শেষে প্যারোলে মুক্তি পান তিনি।
ফুলবাড়ী মহাশ্মশানে প্রায় এক ঘণ্টা অবস্থান করে মায়ের সৎকার সম্পন্ন করেন কাজল। পরে পুলিশের পাহারায় তাকে দিনাজপুর জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
প্রায় আট বছর পর প্যারোলে মুক্ত হয়ে মায়ের সৎকারে অংশ নিতে আসায় তাকে একনজর দেখতে স্থানীয় বাসিন্দা ও আত্মীয়স্বজনেরা ভিড় করেন। এ সময় ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আলম লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যে আই