দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের একটি বস্তুসহ আটজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকায় টিনের তৈরি একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানের পেছনের কক্ষে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কষ্টিপাথর সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। বস্তুটি প্রকৃত কষ্টিপাথর হলে এর আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা হতে পারে বলে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৪১), তারাটিয়া বাজারের ফরহাদ হোসেন (৩৫), মদ্দেরচর গ্রামের বাবু মিয়া (৪২) ও পোড়াভিটা গ্রামের ফেলু মিয়া (৩১)। অন্য চারজন হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাগুয়া গ্রামের আমজাদ হোসেন (৭০), গোপালপুর উপজেলার সুতীগোপালপুর গ্রামের জোয়াহের (৫৩), ধনবাড়ী উপজেলার মুশুদ্দি দক্ষিণপাড়া গ্রামের সবুজ মিয়া (৪৪) এবং কামরুজ্জামান ওরফে রিপন (৬০)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান জানান, স্বর্ণকারের মাধ্যমে প্রাথমিক পরীক্ষা করে উদ্ধার করা বস্তুটি কষ্টিপাথর বলে ধারণা করা হয়েছে। তবে আরও পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-২-এর একটি দল অভিযানটি পরিচালনা করে। শুক্রবার (২৩ অক্টোবর) আটক আটজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলায় আরও তিনজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে ১১ জনকে আটক করে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
যে আই