দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে নুর আমিন (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীর পাড়ে গোসল করতে যায় নুর আমিন। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় সে।
এ সময় শিশুটির সঙ্গে থাকা অন্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে নদীর তীব্র স্রোত ও গভীরতার কারণে শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। পরে ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নদীর বিভিন্ন সম্ভাব্য স্থানে তল্লাশি চলছিল। তবে শিশুটির কোনো সন্ধান মেলেনি।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নদীর পাড়ে ভিড় করেন শত শত উৎসুক মানুষ ও নিখোঁজ শিশুটির স্বজনেরা। সন্তানকে হারিয়ে পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পদ্মাপাড়ের পরিবেশ। স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেন প্রতিবেশীরাও।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। নদীর স্রোত ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
যে আই