দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। এর আগে, একই দিন সকালে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় জসির উদ্দিনের একটি টং দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানার একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ইউসূফ আলীর হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদক কারবারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই