দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুরে মসজিদে নামাজ পড়তে গিয়ে আব্দুল করিম (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় পৌর শহরের মসজিদুল হুদায়। আব্দুল করিম উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরফদি এলাকার মৃত অহরুদ্দিনের ছেলে।
নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, আব্দুল করিম হার্টের রোগী ছিলেন।
শুক্রবার সকালে তার ভাই আমজাদ হোসেনের পৌর শহরের বাড়িতে যান আব্দুল করিম । বিকেলে বাজারে ওষুধ কিনতে গিয়ে আসরের নামাজ আদায়ের জন্য মসজিদুল হুদায় (বড় মসজিদ) যান। এসময় অসুস্থ হয়ে পড়লে সেখানেই মারা যান তিনি।
মসজিদের খাদেম আব্দুল হাকিম জানান, আসরের আজান শেষে মসজিদে গিয়ে দেখি তিনি মেঝেতে পড়ে আছেন।
পরে কয়েকজন মুসল্লিসহ উদ্ধার করতে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহতের ছোট ভাই আজাদ আলী জানান, আব্দুল করিম হার্টের রোগী ছিলেন। সকালে ছোট ভাই আমজাদ হোসেনের বাড়িতে যান আব্দুল করিম। আসরের নামাজ পড়তে গিয়ে তার মৃত্যু হয়।
জেবি