দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মা ইলিশ রক্ষা অভিযানে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১২ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার মিটার অবৈধ জাল, ১৮ কেজি ইলিশ ও তিনটি ট্রলার জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত রাঙ্গাবালীর বিভিন্ন নদ-নদীতে এ অভিযান চালানো হয়। অভিযান শুরু হয় সোমবার রাত ১১টা থেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেয় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
অভিযানকালে মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চররুস্তুম সংলগ্ন তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জব্দ করা হয় ৫০ হাজার মিটার অবৈধ জাল, ১৮ কেজি ইলিশ ও তিনটি ট্রলার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় আটক জেলেদের এ সাজা দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদ-নদীতে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর থেকে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে।
কেএম