দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩৫ জন, ওয়ারী বিভাগ ৫০ জন, মতিঝিল বিভাগ ৩৫ জন, তেজগাঁও বিভাগ ৯৬ জন, মিরপুর বিভাগ ১৬৭ জন, গুলশান বিভাগ ২৪ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭২১৬ পিস ইয়াবা, ১০ টি মোবাইল ফোন, ১৩৭৭০ টাকা ও ২ জন ভিকটিম উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কে