দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী আদিয়া খাতুনকে (২৩) জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী নুর কামাল (২৪) পলাতক রয়েছেন।
শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে টেকনাফ আলীখালি ২৫ নম্বর ক্যাম্পের ডি ব্লকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আদিয়া খাতুন টেকনাফ ২৫ নম্বর ক্যাম্পের ছামসু আলমের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম যাই। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে এনজিও এমএসএফ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক স্বামী পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে ।
জেবি