দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের চিরিরবন্দরে দুই সন্তানসহ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রাম থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- গৃহবধূ স্বর্ণা মনি (২৩), তাঁর ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আখতার (১)। স্বর্ণা মনি ওই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে শাকিলের (২৭) স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা স্বর্ণা মনি ও তাঁর দুই সন্তানের মরদেহ দেখতে পান। তাঁদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ, স্বর্ণা মনি ও তাঁর দুই সন্তানকে হত্যা করা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহের ময়নাতদন্ত করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেএম