দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীতে আজ দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের সপ্তমী পূজা। গতকাল সপ্তমী তিথি শুরু হওয়ায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। তিথির কারণে আজও সপ্তমী পূজা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় দিনেও জেলার পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
আজ সকাল থেকে ঢাক-ঢোল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে বিভিন্ন পূজামণ্ডপে চলছে পূজার আনুষ্ঠানিকতা। গতকাল নবপত্রিকা স্নান ও প্রাণপ্রতিষ্ঠার আচার সম্পন্ন হয়েছে। আজ অনুষ্ঠিত হচ্ছে দেবীর নিত্যপূজা, চণ্ডীপাঠ ও আরতি।
গতকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি বাড়তে শুরু করে। আজও নতুন পোশাকে পরিবার-পরিজন নিয়ে মণ্ডপে আসছেন নারী, পুরুষ ও শিশুরা। প্রতিমা দর্শনের পাশাপাশি অনেকে পুষ্পাঞ্জলিও দিচ্ছেন।
জেলা পূজা উদযাপন পরিষদ জানায়, এবার নোয়াখালীতে ১৯১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ত্রিয়মুখ মণ্ডপে রয়েছে সবচেয়ে বড় আয়োজন। দুপুরে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
পূজা নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন রয়েছেন। অনেক মণ্ডপে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারিও করা হচ্ছে।
আগামীকাল মহাষ্টমী। এদিন সকালে কুমারী পূজা ও অঞ্জলির মধ্য দিয়ে চলবে পূজার আনুষ্ঠানিকতা।
যে আই