দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের চিলমারীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরাশা (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) সকালে চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় ৮১ মিটার সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরাশা উলিপুর উপজেলার মাঝিপাড়া, উত্তর আঠারো পাইকা, মন্ডলের হাট এলাকার বাসিন্দা। তিনি পেমান্দ দাশের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মাছ কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে সুন্দরগঞ্জের হরিপুর বাজারে যাচ্ছিলেন নিরাশা। পথে ৮১ মিটার সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই