দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হবিগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী আব্দুল হাই হত্যাকাণ্ডের ঘোষণা করেছেন আদালত। ২৬ বছর পর রায় এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে আব্দুল ওয়াহিদ নামে এক আসামির মৃত্যুদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। একইসঙ্গে আব্দুল গফুর, বাচ্চৃ মিয়া ও আব্দুল মালেককে খালাস দেওয়া হয়েছে। এছাড়া আসামি আব্দুল গফুর, আব্দুর রশিদ নামে এক আসামির মৃত্যু হওয়ার তাকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১) এর বিচারক মো. আজিজুল হক এ রায় ঘোষণা করেন।
নিহত ব্যবসায়ী আব্দুল হাই হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র। আব্দুল হাই এক চামড়া ব্যবসায়ী বলে জানা যায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল ওয়াহিদ একই গ্রামের মৃত আলীম উল্লাহর পুত্র।
মামলার বিবরণে জানা যায়, নিহত ব্যবসায়ী আব্দুল হাইয়ের কাছ থেকে ২ লাখ টাকা কর্জ হিসেবে নিয়েছিল আব্দুল ওয়াহিদ ও আব্দুর রশিদ। কিন্তু টাকা দেয়ার নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও তারা টাকা প্রদান করেনি। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ১৯৯৭ সালের ১ জুন পাওনা টাকা চাইতে গেলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন ব্যবসায়ী আব্দুল হাই। পরের দিন ২ জুন এ ঘটনায় নিহতের ভাই নিহত আব্দুল হাইয়ের ভাই আব্দুল ছফি হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী এপিপি সালেহ উদ্দিন আহমেদ জানান, আমরা এই রায়ে খুশি। এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার পেয়েছে নিহতের স্বজনরা। আমরা চাই দ্রুত যেন এই রায় কার্যকর করা হয়। অপরদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুল মালেক। তারা এ বিষয়ে উচ্চ আদালতে যাবেন বলে জানান।
এফএইচ