দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি বলেছেন, মায়েদের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর সুফল ভোগ করবেন মায়েরাই। ফ্যামিলি কার্ডের কারণে সন্তানসহ মায়েদের তালাক দেওয়ার প্রবণতা বন্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, তারেক রহমান গ্রামে-গঞ্জে ঘোরেন, স্বাভাবিক জীবনযাপন করেন। একটা মানুষের কী কষ্ট, সেটা বোঝার চেষ্টা করেন। তাকে তারেক জিয়া না বলে আপনারা যদি বলেন ‘আরেক জিয়া’, সেটা ঠিক। উনি তারেক জিয়া না, উনি আরেক জিয়া। একটা মানুষের স্বাবলম্বী হওয়ার জন্য যা যা করা দরকার, তিনি তা সবটাই করছেন।
তিনি আরও বলেন, আমরা দেশটাকে বাঁচাতে চাই। তারেক রহমান সাহেব দেশটাকে বাঁচাতে চান। এ জন্য ফ্যামিলি কার্ড। এ জন্য মা-বোনদের ক্ষমতায়িত করতে চান, শক্তিশালী করতে চান। সমাজে তারা যে মানুষ, সেই মানুষ হিসেবে গণ্য করতে তিনি ব্যবস্থা করছেন।
নূরুল ইসলাম মণি বলেন, তারেক রহমানের মা খালেদা জিয়া দেশের সব মায়ের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিনা মূল্যে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। এখন সিদ্ধান্ত হয়েছে, কোনো মেয়ে স্নাতকোত্তর (এমএ) পর্যন্ত পড়তে চাইলে তার সব খরচ সরকার বহন করবে। মায়েদের শিক্ষিত করে তোলা হলে ভবিষ্যৎ প্রজন্মও শিক্ষিত হবে বলে মন্তব্য করেন তিনি।
জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে চিফ হুইপ বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষে ১০ লাখ মানুষ না খেয়ে মারা গিয়েছিলেন। সেই দুর্ভিক্ষের পর জিয়াউর রহমানের হাতে দেশের দায়িত্ব আসার তিন বছরের মধ্যে তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন বলে দাবি করেন নূরুল ইসলাম মণি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান নিজ হাতে খাল কেটেছেন, মাঠে-ময়দানে কাজ করেছেন। তার হাত ধরেই দেশে তৈরি পোশাকশিল্পের যাত্রা শুরু হয়। হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন উদ্যোগও তার সময়েই এগিয়ে আসে।
যে আই