দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের টঙ্গীতে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১টা ১৩ মিনিটের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা এ তথ্য জানান।
এর আগে বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এক বার্তায় এ তথ্য জানান।
ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন সেনাবাহিনীর সদস্যরা।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এমএম/