দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার বরুড়ায় বলাকা পরিবহনের একটি বাস খাদে পড়ে আতিকুল্লাহ সবুজ (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ যাত্রী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার দেওড়া ফকিরা মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুল্লাহ সবুজ বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের হাজারপাড় গ্রামের বাসিন্দা।
বাসটির চালক ও মালিক মনির হোসেন জানান, স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় তিনি নিজেই বাসটি চালাচ্ছিলেন।
এদিকে, নিহত হেলপার সবুজের পরিবারের জন্য এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতা আবদুল জলিল। তিনি জানান, বলাকা বাস মালিক সমিতির পক্ষ থেকেও অতিরিক্ত আর্থিক সহযোগিতা করা হবে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় বাসের হেলপার নিহত হয়েছেন। মরদেহসহ বাসটি থানায় নিয়ে আসা হবে। এ ঘটনায় পল্লী বিদ্যুতের একটি খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই