• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ
  • মুক্তাগাছা

খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির বস্তায় ২৩ কেজি চাল

দেশ টিভি ডেস্ক
  ২৪ আগস্ট ২০২৩, ১৫:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি চালের বস্তায় ২৩ কেজি চাল দেওয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। পরে ৩০ কেজির বস্তার কোনোটিতেই ২৮ কেজির বেশি চাল পাওয়া যায়নি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ৭ নম্বর ঘোগা ইনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার ডিলার মো. মিরাজ উদ্দিন ৫১৭ জন কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করেন। এ সময় ৩০ কেজি ওজনের চালের বস্তার প্রতিটিতে ওজনে কম দেওয়ার অভিযোগ করেন সুবিধাভোগীরা।

খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তিনজন ইউপি সদস্যের উপস্থিতিতে চাল ওজন করে কম দেখতে পান। পরে স্থানীয়দের অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবী ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান।

এ সময় ৩০ কেজি ওজনের চালের বস্তা মেপে দেখা যায়, একটিরও ওজন ঠিক নেই। কোনোটি সাড়ে ২৩ কেজি, কোনোটি ২৫ কেজি এবং সর্বোচ্চ সাড়ে ২৮ কেজি ওজনের বস্তা পাওয়া যায়। কিন্তু ততক্ষণে অধিকাংশ চাল বিতরণ হয়ে গেছে। পরে যেসব সুবিধাভোগী অবশিষ্ট ছিলেন তাদেরকে বস্তা ওজন দিয়ে কম থাকা চাল অন্য বস্তা খুলে পূরণ করে দেওয়া হয়।

চাল বিতরণের দায়িত্বে থাকা ডিলারের ম্যানেজার সবুজ মিয়া জানান, তারা এলএসডি গুদাম থেকে নিয়মানুযায়ী চালের বস্তা নিয়ে এসেছেন। এখন দেখছেন বস্তায় ওজন ঘাটতি রয়েছে।

সবুজ দাবি করেন, খাদ্যগুদাম থেকে তাদেরকে এমন কম দেওয়া হয়েছে। তাদেরকে ওই বস্তা আনতে বাধ্য করা হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবী গুদামে কোনো অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বলেন, ডিলারদেরকেতো ওজন দিয়ে চাল দেওয়া হয় না। তারা সেখান থেকে আনার সময় সঠিকভাবে দেখে যার যার পরিমাণ বুঝে নেন। কাজেই কম দেওয়ার বিষয়টির জন্য ডিলারই দায়ী। সব দেখে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান বলেন, ওজনে কম দেওয়ার অভিযোগের বিষয়টির সত্যতা মিলেছে। কাজেই সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে একই দিন উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৪০ কেজি চাল পাচারের সময় আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে সেই চাল হতদরিদ্র ও এতিমদের মাঝে বিতরণ করা হয়।

জেবি

  • ময়মনসিংহ
  • চাল
  • কেজি
  • ডিলারশিপ
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশন চালু
মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশন চালু
মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন আজ চালু হচ্ছে
মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন আজ চালু হচ্ছে
আগ্নেয়াস্ত্র নিয়ে প্রচারণা চালা‌নোর অভিযোগে নৌকার প্রার্থীকে শোকজ
আগ্নেয়াস্ত্র নিয়ে প্রচারণা চালা‌নোর অভিযোগে নৌকার প্রার্থীকে শোকজ
নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: তৈমূর আলম
নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: তৈমূর আলম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।