• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • নড়াইল

নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি
  ১০ অক্টোবর ২০২৬, ১৯:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার জেলা প্রশাসন ও এস এম সুলতান সংগ্রহশালার আয়োজনে নড়াইলের সুলতান কমপ্লেক্সে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

শিশুস্বর্গে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, এস এম সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান বাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ হানিফ ও সাংবাদিক আলমগীর সিদ্দিকীসহ অন্যরা।

১৯২৪ সালের ১০ আগস্ট তৎকালীন মহকুমা শহর নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এস এম সুলতান। তাঁর বাবা মো. মেছের আলী ও মা মোছা. মাজু বিবি আদর করে তাঁর নাম রেখেছিলেন লাল মিয়া।

শিল্পী তাঁর দীর্ঘ ও বোহেমিয়ান জীবনে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন দেশ, মাটি, প্রকৃতি ও ঘামে ভেজা মেহনতি মানুষের জীবনসংগ্রাম। তাঁর বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে ‘পাট কাটা’, ‘ধান কাটা’, ‘ধান ঝাড়া’, ‘চর দখল’, ‘ধান মাড়াই’, ‘জমি কর্ষণে যাত্রা’, ‘মাছ ধরা’, ‘নদীর ঘাটে’, ‘ধান ভানা’, ‘গুন টানা’, ‘ফসল কাটার ক্ষণে’, ‘শরতের গ্রামীণ জীবন’ ও ‘শাপলা তোলা’।

১৯৫০ সালে ইউরোপ সফরের সময় একটি যৌথ প্রদর্শনীতে পাবলো পিকাসো, রাউল ডুফি, সালভাদর দালি, পল ক্লি ও অঁরি মাতিসের মতো বিশ্বখ্যাত শিল্পীদের ছবির সঙ্গে এস এম সুলতানের চিত্রকর্ম প্রদর্শিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ওই প্রদর্শনীতে এসব শিল্পীর সঙ্গে ছবি প্রদর্শিত হওয়া একমাত্র এশীয় শিল্পী ছিলেন তিনি।

আরও পড়ুন

লালমনিরহাটে ট্রাকচাপায় হাঁটতে বের হওয়া দুই নারী নিহত

শিবচরে জমি দখলের চেষ্টার অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, বিজিবির পাল্টা ফায়ার

শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্টের স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পদক লাভ করেন।

১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন এই বরেণ্য চিত্রশিল্পী।

এমএস/

  • নড়াইল
  • এস এম সুলতান
এ সম্পর্কিত আরও খবর
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নবম শ্রেণির ছাত্র নিহত
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নবম শ্রেণির ছাত্র নিহত
নড়াইলে নাশকতার দুই মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নড়াইলে নাশকতার দুই মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নড়াইলে ৫৪৩ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব
নড়াইলে ৫৪৩ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব
নড়াইলে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।