দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইরে রাশেদুল ইসলাম (৩৮) নামে এক পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী হাসনা আক্তারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হাসনা পলাতক রয়েছেন।
নিহত রাশেদুল লালমনিরহাট জেলার বাসিন্দা। তিনি সাভারের রাজফুলবাড়িয়া এলাকার এসকেএইচ গার্মেন্টসে স্যাম্পল সুপারভাইজার হিসেবে কাজ করতেন। তার স্ত্রীও একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানান, সকালে চিৎকার শুনে প্রতিবেশীরা রাশেদুলের বাড়িতে ছুটে যান। সেখানে তাকে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দরজা খুলে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।
প্রতিবেশীদের দাবি, পারিবারিক বিষয় নিয়ে কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
যে আই