দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের নান্দাইলে শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ারুল আজিজ টুটুল। তিনি জানান, মামলার ১১ আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাদুল পলাতক রয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল।
পিপি আনোয়ারুল আজিজ টুটুল জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল থানার চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে ছফির উদ্দিনের কাপড়ের দোকানে শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যা করা হয়।
পরে ২৮ ফেব্রুয়ারি নান্দাইল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় সহোদর তিন ভাই মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়াসহ সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়।
যে আই