দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে ৫৭ দিন ধরে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। পুরোনো কূপের কয়লা শেষ হয়ে যাওয়ায় গত ১২ আগস্ট থেকে উত্তোলন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, বর্তমানে নতুন ১৪০৫ নম্বর কূপে কয়লা উত্তোলনের প্রস্তুতি চলছে। এ জন্য পুরোনো কূপ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন কূপে স্থানান্তর করা হচ্ছে। যন্ত্রপাতি স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে নতুন কূপ থেকে আবার কয়লা উত্তোলন শুরু হবে।
নতুন কূপ থেকে প্রায় আড়াই লাখ মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে খনির ইয়ার্ডে বর্তমানে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যে আই