দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নেওয়ার আগে তাকে অবহিত করার আহ্বান জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। পৌরসভার উন্নয়নকাজে সমন্বয় থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।
মাসুদ সাঈদী বলেন, আমাকে মাইনাস করে কোনো কাজ আপনারা করতে পারবেন না। আমাকে না জানিয়ে কোনো পরিকল্পনা নেবেন না।
তিনি বলেন, নীতিমালার কারণে পৌরসভায় সংসদ সদস্যের বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। তবে পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় এর নিজস্ব বাজেট রয়েছে। সেই বাজেট কোন কোন খাতে কীভাবে ব্যয় হচ্ছে, তা জানার অধিকার তার পাশাপাশি পৌরবাসীরও রয়েছে।
মাসুদ সাঈদী বলেন, আপনারা আমাকে হিসাবটা দেবেন বাজেট কত ছিল, কোন কোন খাতে কত টাকা ব্যবহার করছেন। পৌরবাসীর রাস্তা, পানি ও অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে কাজ করার কথাও জানান তিনি।
পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজ প্রসঙ্গে তিনি বলেন, এখানে দুর্নীতির মামলা চলছে। মামলা চলাকালে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করে নতুন করে বরাদ্দ দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। দীর্ঘদিন ধরে আটকে থাকা সড়কের কাজ এ বছর শুরু হবে বলেও আশা প্রকাশ করেন।
রাস্তা ও পানি সমস্যা নিয়ে জাতীয় সংসদে দুইবার কথা বলেছেন বলেও জানান মাসুদ সাঈদী। তবে পৌরসভার পক্ষ থেকে এখনো সুপরিকল্পিত কোনো প্রস্তাব পাননি বলে দাবি করেন তিনি।
পৌরসভা ও নাজিরপুরের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলীকে নিয়ে আলোচনা করেছেন। দীর্ঘদিন ধরে পড়ে থাকা সড়কের কাজ এ বছরই শুরু হবে বলেও জানান তিনি।
পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নেওয়ার আগে তাকে অবহিত করার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, জনগণের স্বার্থে পরিকল্পিতভাবে কাজ করতে হবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় নিশ্চিত করতে হবে।
যে আই