দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বিপ্লব ইসলাম (৫১) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে শহরের পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব ইসলাম গাইবান্ধা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাইবান্ধার পুরাতন জেলখানা মোড়ের ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন জিরোপয়েন্ট মোড়ে বিপ্লব ইসলামের ডিউটি ছিল। ডিউটির জন্য মোটরসাইকেলে জিরোপয়েন্টে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বিপ্লব ইসলামের মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। তাই ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
আরএ