• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কুমিল্লা

কুমিল্লায় ৮৬০ মণ্ডপে দুর্গাপূজা, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি
  ০৭ অক্টোবর ২০২৬, ১৩:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লায় প্রস্তুতিমূলক ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৭ অক্টোবর) সকালে শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী বাড়িতে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল। সভা সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ সরকার। এ সময় জেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি মন্দির ও পূজামণ্ডপভিত্তিক সমস্যা চিহ্নিত করা হবে। সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন তারা।

একই সঙ্গে পূজামণ্ডপ কমিটিগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। সবার সহযোগিতায় এবারও কুমিল্লায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

এ বছর কুমিল্লার ১৮টি উপজেলাসহ বিভিন্ন এলাকায় মোট ৮৬০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে ৪২টি। ২০২৫ সালে জেলায় ৮১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে ২০২৬ সালে কুমিল্লা মহানগর এলাকায় ১৩১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছর কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে এবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। আগামী ১০ অক্টোবর থেকে পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশের পাশাপাশি বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

আরও পড়ুন

অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর

প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ২৮ হাজার ৯২৯ জেলেকে ৭২৩ মেট্রিক টন চাল

নোয়াখালীতে নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

এ ছাড়া ১০ অক্টোবর থেকে প্রতিটি পূজামণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপির সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

আগামী ১৬ অক্টোবর থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পূজাকে ঘিরে এরই মধ্যে মণ্ডপ সাজসজ্জা, প্রতিমা নির্মাণসহ অন্যান্য প্রস্তুতি চলছে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন কুমিল্লার সনাতন ধর্মাবলম্বীরা।

এমএস/

  • শারদীয় দুর্গোৎসব
এ সম্পর্কিত আরও খবর
নড়াইলে ৫৪৩ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব
নড়াইলে ৫৪৩ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।