দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে অপহৃত চার যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও টেকনাফ থানা পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে মোহাম্মদ তারেক (২৩) নামে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরের চেকপোস্টসংলগ্ন মৌসুমী গেটের বাম পাশের মাছ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মোহাম্মদ তারেক টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
উদ্ধার হওয়া চার যুবক হলেন হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিন (২১), মো. ইউনুস (২১), জসিম উদ্দিন (২১) ও খায়রুল আমিন (২১)।
১৬ এপিবিএন সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরের মৌসুমী বাজার এলাকায় অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে এমন খবর পায় এপিবিএন। পরে এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল গঠন করে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অপহৃত চার যুবককে উদ্ধার এবং অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে মোহাম্মদ তারেককে আটক করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ দল নয়াপাড়া নিবন্ধিত শিবিরের মৌসুমী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অপহৃত চারজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া চার ভুক্তভোগী ও আটক সন্দেহভাজন ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরের এপিবিএন ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান এডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার।
যে আই