দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাস্টমসের নথিপত্র রঙিন স্ক্যান করে জাল ‘বিল অব এন্ট্রি’ ও চালানপত্র তৈরির মাধ্যমে অবৈধভাবে ভারতীয় জিরা পরিবহনের সময় হবিগঞ্জে ৯ হাজার কেজি জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ট্রাকযোগে ঢাকার দিকে নেওয়া হতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসায় বিজিবি।
একপর্যায়ে তল্লাশি চৌকি থেকে প্রায় ৫০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক গাড়িটি রেখে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তায় থাকা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
তল্লাশির সময় ট্রাকের চালকের আসনের সামনের অংশ থেকে কাস্টমসের নথিপত্র রঙিন স্ক্যান করে জালিয়াতির মাধ্যমে তৈরি করা ‘বিল অব এন্ট্রি’ ও চালানপত্রের কপি পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে কাগজপত্র যাচাই করা হলে সেগুলো জাল বলে নিশ্চিত হওয়া যায়।
বিজিবি জানায়, জাল ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে পণ্য পরিবহনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর জিরার পুরো চালান ও পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
জব্দ করা জিরার আনুমানিক মূল্য ৬৩ লাখ টাকা এবং ট্রাকটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্য ও ট্রাকের মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা।
জব্দ করা ভারতীয় জিরা ও ট্রাক যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা ও চোরাচালান দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।
যে আই