দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২৫ জনের মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের কর্তব্যরত চিকিৎসক মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত খালেদা বেগম (৫৫) ধোবাউড়া উপজেলার লাল মাহমুদের স্ত্রী।
সেলিম উদ্দিন বলেন, মৃত খালেদা বেগম গত ২ অক্টোবর বিকেলে ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যায়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৬ জন রোগী। এর মধ্যে পুরুষ ৬৩ নারী ৪২ ও শিশু রয়েছে ১১ জন। ভর্তিকৃত রোগীদের মধ্যে অধিকাংশের অবস্থা স্থিতিশীল।
তিনি আরও বলেন, চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ হাজার ২২৩ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
/অ