দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর ডিমলা উপজেলার ২ নম্বর বালাপাড়া ইউনিয়নে ছাত্র-যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দরখাতা এলাকায় হাইভোল্টেজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। দর্শকদের করতালি ও খেলোয়াড়দের উৎসাহ-উদ্দীপনায় পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলায় বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ব্যবসায়ী হামিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান। বিশেষ অতিথি ও খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহিদুল ইসলাম চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় যুবসমাজ এবং গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী প্রধান নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ছাত্র-যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে এবং ক্রীড়াচর্চায় আগ্রহী করে তুলতে খেলাধুলার বিকল্প নেই। গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার মতো আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে সহায়ক। একই সঙ্গে দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলাকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের মধ্যে এসব খেলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করা এবং স্থানীয় পর্যায়ে ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ধরে রাখার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
কে