• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
  ০৩ অক্টোবর ২০২৬, ১৭:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে রায়পুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ৫ নম্বর চরপাতা ও ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সাক্ষাৎকার পর্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া।

মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে আবুল খায়ের ভূঁইয়া বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশন বাস্তবায়নে কাজ করতে হবে। এ জন্য দলের মধ্যে ঐক্য ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, একজন চেয়ারম্যান, নয়জন পুরুষ সদস্য ও তিনজন নারী সদস্য—দলের পক্ষ থেকে যাদের মনোনয়ন দেওয়া হবে, তাদের বাইরে কেউ নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করবেন না। এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তাকে সাংগঠনিকভাবে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, মনোনয়ন প্রত্যাশীদের অনেকে দীর্ঘদিন ধরে দল ও এলাকার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। অনেকে নিজের অর্থ ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন এবং নানা ত্যাগ স্বীকার করেছেন। দীর্ঘদিন দলের জন্য যারা ত্যাগ করেছেন, মনোনয়নের ক্ষেত্রে তাদের বিষয়টি বিবেচনায় রাখা হবে।

তিনি আরও বলেন, কোনো এলাকায় দলের ভালো প্রার্থী না থাকলে এমন ব্যক্তিকেও বিবেচনা করা হতে পারে, যিনি আগে দলের সঙ্গে সরাসরি কাজ করেননি; তবে এলাকায় তার গ্রহণযোগ্যতা রয়েছে এবং দলের পক্ষে ভোট নিশ্চিত করতে সক্ষম। সবকিছু দলীয়ভাবে যাচাই-বাছাই ও বিচার-বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

মতাদর্শ ও ধর্মীয় পরিচয়ের ভিন্নতা ভুলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—মতভেদ ও দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে হবে। দল যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা দলের পক্ষে না থাকলে রায়পুরসহ পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে।

আরও পড়ুন

প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

ইবনে হাইসাম বিজ্ঞান উৎসবে ৬৭ স্টলে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ারা হোসেন টিপু, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুল রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাকিল ফয়সাল, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাবেক পৌর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম আলমাছ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ কাউসার মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরমান হোসেন, পৌর যুবদলের সদস্যসচিব জাহিদ মোহাম্মদ জাকির, যুবদলের উপজেলা সদস্যসচিব সুজন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক ভূমিকা, জনসম্পৃক্ততা, দলের প্রতি আনুগত্য ও স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।

এমএস/

  • লক্ষ্মীপুর
এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৮২
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৮২
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৮২
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৮২
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৪৪
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৪৪
১৭ বছরের অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পরিবেশ আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে: এ্যানি
১৭ বছরের অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পরিবেশ আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে: এ্যানি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।