দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের জানাজা ও দাফন জামালপুরে সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলার নিজ নিজ গ্রামে জানাজা শেষে তাদের পারিবারিক ও সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার গভীর রাতে নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও স্থানীয়দের কান্নায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
শনিবার সকালে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে নিহত মোফাজ্জল হোসেন লেবু (৫০) ও তার মা রাশিদা বেগমের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে মোফাজ্জল হোসেন লেবুর অন্তঃসত্ত্বা মেয়ে মর্জিনা বেগম (২৫) ও তার পাঁচ বছরের ছেলে মিনানের জানাজা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া দুর্ঘটনায় নিহত সিএনজিচালক সুজন আলীর (৪৪) মরদেহ শুক্রবার রাতে বাড়িতে আনার পর গোবিন্দবাড়ি গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রত্যেককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে নিহত আক্রাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগমের (৩৯) জানাজাও অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁদের স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শুক্রবার দুপুরে মা, মেয়ে ও নাতিকে নিয়ে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু। জামালপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশায় এবং সেখান থেকে বাসে করে গাজীপুর যাওয়ার কথা ছিল তাঁদের।
ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন ও সিএনজিচালকসহ সাতজন নিহত হন।
দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো জামালপুরে আনা হয়।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-জামালপুর পথে রাজীব পরিবহনের সব বাস চলাচল বন্ধ রয়েছে।
যে আই