দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর সোনাগাজীতে পুকুরে ডুবে জান্নাতুল ফেরদৌস হুমাইরা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তুলাতুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটি ওই গ্রামের আবদুল হামিদ সাইফুলের মেয়ে। বুধবার সকালে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শিশুটির দাদা নজরুল ইসলাম বলেন, পরিবারের সবাই কাজে ব্যস্ত ছিল। হুমাইরা ঘর থেকে বের হয়ে বাইরে খেলা করছিল। এর কিছুক্ষণ পর হুমাইরাকে তার দাদি কয়েকবার ডাকলে সাড়া না দেওয়ায় বাইরে খুঁজতে থাকে। পুকুরের পাড়ে তার একটি জুতা দেখে এগিয়ে গেলে পুকুরের মধ্যে আরেকটি জুতা ভাসতে দেখেন। পরে কয়েকজন পুকুরে নেমে খোঁজার সময় পানিতে খুঁজে পায়। পানি থেকে তুলে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জেবি