দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের বোয়ালমারীতে মেয়েকে তালাকের মাধ্যমে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে এনে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল করেছেন এক মা। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। এরই মধ্যে দুধ দিয়ে গোসলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দুধ দিয়ে গোসল করা ওই নারীর নাম জুলেখা বেগম (৪৬)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী। তাঁর মেয়ে মনিরা খাতুনকে (৩০) প্রায় ১৪ বছর আগে সুমন শেখ (৩২) নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল।
জুলেখা বেগমের দাবি, বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে নির্যাতন করতেন সুমন। প্রায়ই নেশাগ্রস্ত হয়ে মেয়েকে মারধর করতেন তিনি। কয়েক দিন আগে তালাকের মাধ্যমে মেয়েকে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে আনা হয়েছে। এরপর শুক্রবার সকালে দুধ দিয়ে গোসল করে নিজের দেওয়া কথা রেখেছেন তিনি।
মনিরা খাতুনের বাবা মহাশিন মোল্লা বলেন, ‘বিয়ের পর থেকেই আমার মেয়েকে তার স্বামী নির্যাতন ও মারধর করতেন। তিনি নেশা করতেন। অতিষ্ঠ হয়ে মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে। পরে শুক্রবার সকালে আমার স্ত্রী দুধ দিয়ে গোসল করেছেন।’
তবে নেশা ও নির্যাতনের সব অভিযোগ অস্বীকার করেছেন মনিরা খাতুনের স্বামী সুমন শেখ।
এমএম/